
সেলিম চৌধুরী হীরাঃ
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
গতকাল বিকালে লাকসাম উপজেলা ১নং বাকই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিএনপি’র সহযোগী সংগঠন কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব হাজী মামুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক হোসেন মোহাম্মদ ফারুক, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিলন, যুগ্ন আহবায়ক হানিফ মিয়া,যুগ্ন আহ্বায়ক মানিক সর্রদার,ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক শহিদুল হক লিটন, কৃষক দলের নেতা তোফায়েল মজুমদার।
১নং বাকই ইউনিয়ন বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শাহ আলম, লাকসাম উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান,প্রচার সম্পাদক রাশেদুল আলম , ইউনিয়ন কৃষকদলের সভাপতি অহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুবদলের নেতা দিদার,ইমাম হোসেন প্রমুখ।

















































