শুক্রবার,৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্ত্রী-সন্তান আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০২৪

স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্ত্রী-সন্তান আটক

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠানগরে পারিবারিক বিরোধের জেরে মো. ইলিয়াস (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াস আম্বর আলী পাটোয়ারী বাড়ির আবু আহম্মদের ছেলে।

এ ঘটনায় পুলিশ ইলিয়াসের স্ত্রী কহিনুর আক্তার, ছেলে শাহ আলম ওরফে আনিফ (২০), শাখাওয়াত ওরফে রাকিব (১৮) এবং ছেলের স্ত্রী কামরুন নাহারকে (১৮) আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ইলিয়াসকে স্ত্রী, ছেলে ও ছেলের স্ত্রীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার বুকে, পিঠে এবং কানের নিচে মারাত্মক রক্তাক্ত জখম পাওয়া গেছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি রাত ১২টা থেকে ২টার মধ্যে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি