রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনও জানা যায়নি, তবে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড


চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনও জানা যায়নি, তবে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১২.২০২৪

চ্যাম্পিয়নস ট্রফিরচ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনও জানা যায়নি, তবে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে এখনো টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হয়নি, অর্থাৎ টুর্নামেন্টের শুরু হতে দুই মাস বাকি। কিন্তু এর মধ্যেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দল ঘোষণা করেছে। পাশাপাশি আসন্ন ভারত সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দলও ঘোষণা করা হয়েছে।

ইংল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার জো রুট, যিনি শেষবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই সংস্করণে মাঠে ছিলেন। ৩৩ বছর বয়সী রুট ইংল্যান্ডের হয়ে ১৭১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন, যেখানে ৪৭.৬০ গড়ে ৬,৫২২ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৬টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ সেঞ্চুরি রয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় স্কোয়াডে নেই বেন স্টোকস, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে চোট পেয়েছিলেন।

ভারত সফর এবং আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফির জন্য ইংল্যান্ডের ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট এবং মার্ক উড।

ভারত সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট এবং মার্ক উড।

সফরের সময়সূচি:

১ম টি-টোয়েন্টি: ২২ জানুয়ারি; ইডেন গার্ডেন্স, কলকাতা
২য় টি-টোয়েন্টি: ২৫ জানুয়ারি; এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
৩য় টি-টোয়েন্টি: ২৮ জানুয়ারি; নিরঞ্জন শাহ স্টেডিয়াম, রাজকোট
৪র্থ টি-টোয়েন্টি: ৩১ জানুয়ারি; এমসিএ স্টেডিয়াম, পুনে
৫ম টি-টোয়েন্টি: ২ ফেব্রুয়ারি; ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই

১ম ওডিআই: ৬ ফেব্রুয়ারি; ভিসিএ স্টেডিয়াম, নাগপুর
২য় ওডিআই: ৯ ফেব্রুয়ারি; বারাবতী স্টেডিয়াম, কটক
৩য় ওডিআই: ১২ ফেব্রুয়ারি; নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ

*চ্যাম্পিয়নস ট্রফির সূচি এখনো প্রকাশ করা হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি