বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দাউদকান্দির দশপাড়ায় মজিবুরের বাড়ি ভাংচুর- অগ্নিসংযোগ, শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ


দাউদকান্দির দশপাড়ায় মজিবুরের বাড়ি ভাংচুর- অগ্নিসংযোগ, শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০২৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া এলাকায় যুবলীগ সন্ত্রাসীদের অগ্নিসংযোগে শ্বাসকষ্টে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমানের সাথে স্থানীয় যুবলীগ সন্ত্রাসীদের দীর্ঘদিন জমি দখল করা নিয়ে মনোমালিন্য জেরে ২৪ জানুয়ারি বাড়িঘরে  হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মজিবুর রহমান জানায়, স্থানীয় যুবলীগ নেতা জহিরুল আমার নিকট আওয়ামী লীগ অফিস করার জন্য এক একর জায়গা ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে । আমি জমি ও টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৪ জানুয়ারি আমার অনুপস্থিতিতে আমার বসতবাড়িতে আক্রমণ করে। সে সময় আমি ও আমার পরিবারের লোকজন বাসায় ছিল না। শুধুমাত্র আমার মাতা ফাতেমা বেগম একা বাসায় ছিলেন। সে সময় জহিরুলের লোকজন আমাকে বাসায় না পেয়ে বাসা ভাঙচুর করে, পরবর্তীতে বাসায় অগ্নিসংযোগ করে। এ সময় আমার মা ফাতেমা বেগম শ্বাসকষ্টে ভুগছিলেন। পাশের  বাড়ির লোকজন দৌড়ে এসে আমার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরদিন ২৫শে জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার মায়ের মৃত্যু হয়।

চিকিৎসক জানায়, শ্বাসকষ্ট জনিত কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দাউদকান্দি থানার ওসির বক্তব্য পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি