সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২৫


ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলা ইলিয়টগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মোহাম্মদ ফিরোজ (৩২) হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শংকরপাশা গ্রামের হার রুনুর রশিদ হাওলাদারের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজারের নিকট এসিআই কম্পানির বিক্রয় প্রতিনিধি মোটরসাইকেলযোগে উল্টো পথে আসা একটি মাছের পিকআপ ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এসিআই কম্পানির বিক্রয় প্রতিনিধি ফিরোজ হাওলাদারের মরদেহ আজ শুক্রবার তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি