সোমবার,২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কমিটি বাতিলের দাবিতে চৌদ্দগ্রামে ছাত্রদলের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২৫


চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের পুর্ণবাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একাংশের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে মিছিলের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অবরোধ করে। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান উদ্দিন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন।

উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান উদ্দিন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদল উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রলীগের পুর্ণবাসন, বিবাহিত, অছাত্র ও টাকার বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একতরফা কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি