শুক্রবার,১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশের সার্বিক পরিস্থিতিতে কুমিল্লায় র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০২৫


স্টাফ রিপোর্টার:

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লাসহ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় র‌্যাব-১১ এর টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা জানায়, জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইউনিফর্মধারী টহল দলের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

র‌্যাব কর্তৃপক্ষ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি