মঙ্গলবার,১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা কটকবাজারে পুকুর সেঁচে র‍্যাবের অস্ত্র উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০২৬


হাবিবুর রহমান মুন্না:

কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)১১। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত থেকে কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, অভিযানে বেশ কয়েকটি পিস্তল ও বন্দুকসহ দুই বস্তা মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল ১০টা পর্যন্ত কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে র‍্যাব সদস্যরা। উদ্ধারকৃত পুকুরটি সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত। ওই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব।

মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত সাদা বস্তা ও স্কচ টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি