সোমবার,৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশে রদবদল, ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০২৬

পুলিশে রদবদল, ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হওয়া এসব কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে উল্লেখিত পদে দায়িত্ব পালন করতে হবে।

অন্য একটি প্রজ্ঞাপনে আরও ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে দেশের বিভিন্ন জেলার সার্কেলে বদলি করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি