শনিবার,১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০২৬


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লাক) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ফাহিম (১৯ ও মো. জনি (২২)। তারা উভয়ই একই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল) মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই আল-আমিন ও এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রামচন্দ্রপুর এলাকার ফুল মিয়ার বসতঘরের পাশের একটি কক্ষ থেকে ১২ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন জানায়, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি