শনিবার,২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ নারী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০২৬


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ব্রাহ্মণপাড়া থানার পক্ষ থেকে জানানো হয়, থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ঐ নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নারী মোসা. সাবিনা আক্তার (৩২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে পাকা সড়ক থেকে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি