সোমবার,২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় অটো চালক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২৬

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় ইসমাইল হোসেন নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। ইসমাইল নোয়াখালী জেলার সুধারাম থানার চন্দ্রপুর গ্রামের মরহুম আশু মিয়ার ছেলে।

সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন।

জানা গেছে, চলতি বছরের ২৭ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর রাস্তার উপরে ১১ বয়সী বেদে সম্প্রদায়ের এক মেয়েকে যৌন নিপীড়ন করে অটোরিকশা চালক। ইসমাইল হোসেন দক্ষিণ কালিকাপুর পঁচা মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিল।

এ ঘটনায় চাচি পপি আক্তার বাদি হয়ে ইসমাইল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ^শুড় বাড়ি এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, যৌন নিপীড়নের ঘটনায় আসামী ইসমাইল হোসেনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি