
নিজস্ব প্রতিবেদক:
গতকাল সন্ধ্যায় রাজধানীর পরিবাগস্থ জিহান ফুটওয়্যার লিমিটেড অফিসে ঢাকাস্থ ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ফোরাম আয়োজিত একটি মতবিনিময় ও পুনর্মিলনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
২০২৫ সালে প্রতিষ্ঠিত ফোরামটি ইতিমধ্যে বেশ সুনামের সাথে বিভিন্ন মানবিক, সামাজিক ও মেধাবীদের উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে।এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকায় বসবাসরত ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী ভাইদের উপস্থিতিতে আগামী অর্থবছরের বিভিন্ন কাযর্ক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে কুমিল্লা – ৫, বুড়িচং ব্রাহ্মণপাড়া মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি উপস্থিত ছিলেন।
এ সময় তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে এবং এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ মিলেমিশে একসাথে করার আশ্বাস ও দিকনির্দেশনা দেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে এমপি মহোদয়ের নিকট কিছু দাবি উত্থাপন করা হয়।এই সময় তিনি ভারেল্লা দক্ষিণে একটি টেকনিক্যাল কলেজ, একটি স্বাস্থ্য কমপ্লেক্সে , একটি স্থায়ী ইউনিয়ন পরিষদ,মাদক নিরাময়, শিক্ষা প্রতিষ্ঠান ,মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন করার ব্যাপারে একমত হন ও আলোচনা সভায় দাওয়াতের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সংগঠনের উপদেষ্টা, জিহান ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহজাদা আহমেদ রনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
এসময় আরো উপস্থিত ছিলেন সভাপতি জনাব ওবায়েদ উল্লাহ, সহসভাপতি মো: শফিউল্লাহ, মো: জাকির হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক:কৃষিবিদ ড. হাসান সিদ্দিকী ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক: ইমাম হোসেন ডালিম, সাংগঠনিক সম্পাদক: হাবিবুর রহমান বুলবুল, সহ সাংগঠনিক সম্পাদক: রেজাউল করিম দুলাল, তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক: ইঞ্জি: সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ : মমিনুল ইসলাম সজিব, সহ কোষাধ্যক্ষ : ইঞ্জি: আবুল কালাম আজাদ, আবু বকর সিদ্দিক, মাস্টার আনোয়ার হোসেন, ফয়সাল ইসলাম,কাজী মহব্বত আলী, আমির হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান,বিশেষ করে এমপি মহোদয়কে কৃতজ্ঞতা জানান।ভবিষ্যতে আরো বড় পরিসরে প্রোগ্রাম করার ও সামাজিক ও মানবিক কাজগুলো ব্যাপকভাবে করার ব্যাপারে সহযোগিতা কামনা করেন।প্রোগ্রামটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি কৃষিবিদ ড: হাসান সিদ্দিকী ডালিম।

















































