সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০২৬


‎স্টাফ রিপোর্টার:

‎কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের বিয়ের ৫ মাসের মাথায় জীবন দিলেন মিতু আক্তার(২৫) নামে এক নারী। নিহত মিতু মুরাদনগর উপজেলার গোয়াশাল গ্রামের কবির হোসেন এর ছেলে। সোমবার (৬ই জুলাই) দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকসার গ্রামের ভাড়া বাসার দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পালিয়ে গেছেন স্বামী আনোয়ার হোসেন। আনোয়ার একই ইউনিয়নের সমেশপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

‎তথ্যটি নিশ্চিত করে থানার এসআই লিটন চাকমা বলেন, খবর পেয়ে দরজা ঘটনাস্থল নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।

‎মিতুর ভাই নিহাদ জানায়, স্থানীয় একটি বিস্কুট কারখানায় কাজের সুবাধে আব্বাসহ আমরা চৌদ্দগ্রামের সামুকসার এলাকায় দুই বছর বসবাস করছিলাম। গত জুন মাসে আমরা এখান থেকে মুরাদনগর চলে যাই। এখানে থাকাকালীন স্থানীয় আনোয়ারের সাথে আমার বোনের প্রেমের সম্পর্ক হয়। এরপর তারা বিয়ে করে। বোনের বিয়ের পর বোন জামাইয়ের পরিবারের সাথে আমাদের পরিবারের মনোমালিন্য সৃষ্টি হলে আমরা এখান থেকে চলে যাই। আজকে (সোমবার) দুপুরে বোনের মৃত্যুর খবর পাই।

বাসার মালিক সামুকসার গ্রামের নজির আহম্মেদ বলেন, আনোয়ার তার স্ত্রীকে নিয়ে গত মাসে আমার বাসায় ভাড়ায় উঠে। গত রাতে আমি নাইট ডিউটি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। সকাল সাড়ে আটটার দিকে ভাড়াটিয়া আনোয়ার এসে আমাকে ডাকাডাকি করে বলে তার বউ দরজা খুলছেনা। এরপর খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে মেঝেতে পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি