সোমবার,১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুমের মধ্যে সাপের ছোবলে প্রাণ গেল স্কুলছাত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৭.২০২৬

ঘুমের মধ্যে সাপের ছোবলে প্রাণ গেল স্কুলছাত্রীর

ডেস্ক রিপোর্টঃ

যশোরের অভয়নগরে ঘুমের মধ্যে সাপের ছোবলে প্রাণ গেল জেরিন খাতুন (১০) নামের এক স্কুলছাত্রীর।

সোমবার (১৩ জুলাই) সকালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে ঘুমের মধ্যে তাকে একটি সাপ ছোবল দেয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জেরিন খাতুন (১০) অভয়নগর উপজেলার সিঙ্গাড়ী গ্রামের সরদার জসিম উদ্দিনের মেয়ে। উপজেলার মরিচা কম্পিউটার আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

চাচা সরদার নাসির উদ্দিন বলেন, রোববার রাতে জেরিন বাড়িতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল। সোমবার ভোর পাঁচটার দিকে ঘুম ভেঙে গেলে সে তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে বলে মাকে জানায়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে তাকে পাশের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সকাল ৬টার দিকে সে মারা যায়।

তিনি বলেন, ঠিকমতো পানি নিষ্কাশিত না হওয়ায় বাড়ির চারপাশ বৃষ্টির পানিতে ডুবে আছে। রাতে কোনো এক সময় ঘুমের মধ্যে তাকে সাপ কামড়ে দিয়েছে। সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক জুয়েল হোসেন বলেন, সাপের ছোবলে জেরিন খাতুন নামের ওই স্কুলছাত্রীর মারা গেছে। পরিবারের কাছে খবর পেয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি