শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষমতা চিরদিন থাকে না : ওবায়দুল কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

নিজস্ব প্রতিবেদক :
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা চিরদিন থাকে না। যতদিন ক্ষমতায় থাকবো ততদিন প্রতিটি মুহূর্তে দেশের মানুষের জন্য কাজ করে যাবো।

শনিবার বেলা ১১ টায় পিরোজপুরের নাজিরপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভাষণ দিয়ে রাস্তাঘাট করা যায়না। পদ্মা সেতু আর কোনো রঙিন স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তবতা । ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলবে বলেও জানান মন্ত্রী।

পিরোজপুরের সংসদ সদস্য একেএমএ আউয়ালের সভাপতিত্বে কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।যোগাযোগমন্ত্রী-ওবায়দুল-কাদের1_2



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি