কিংবদন্তি অভিনেতা খলিলকে হারিয়ে চলচ্চিত্রাঙ্গন শোকে মুহ্যমান হয়ে পড়েছে। জীবদ্দশায় অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি। পেয়েছেন অজস্য দর্শকের ভালোবাসা। তবুও কোনো আক্ষেপ কী তার ছিলো? জীবদ্দশায় চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে গুণী এই শিল্পী বলেছিলেন, ‘আমার একটাই আক্ষেপ। আমি আবার অভিনয় করতে চাই। চলচ্চিত্রে ও টিভি নাটকে আবার কাজ করার ইচ্ছে হয়।’
খলিলের সেই চাওয়া আর পূর্ণ হয়নি। আবার অভিনয় করতে না পারার আক্ষেপ নিয়ে চিরতরে চলে যেতে হলো তাকে।
অভিনেতা হিসেবে খলিল ছিলেন পুরোপুরি সফল। তরুণদের জন্য তার পরামর্শ ছিলো, ‘শিল্পী হতে গেলে দায়িত্বশীলতা ও সততা থাকতে হবে।’


























































