শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এতো দুর্বল হয়ে যাইনি: খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১২.২০১৪

KHALEDA_ZIA_20310

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র ফিরিয়ে আনতে তরুণদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমিও তোমাদের সঙ্গে থাকবো। এখনো এতো দুর্বল হয়ে যাইনি। পারবো সে বিশ্বাস আছে।

রবিবার রাতে নিজের গুলশান কার্যালয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ‘ব্লু -ব্যান্ড কল’ গ্র“পের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, তরুণদের অনেকে ৫ জানুয়ারির নির্বাচনে প্রথমবারের মতো ভোটার ছিল। কিন্তু আওয়ামী লীগ তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই ভোটের অধিকার এবং গণতন্ত্র ফেরাতে রাজপথে নামতে হবে।

তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ওই নির্বাচনে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, তারাই সরকার পরিচালনা করবে।

গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, এই আন্দোলনে আমিও তোমাদের সঙ্গে থাকবো। এখনো এতো দুর্বল হয়ে যাইনি। পারবো সে বিশ্বাস আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি