শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বজিৎ হত্যার দুই বছর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৪

image_109553_0
ডেস্ক রিপোর্ট :
পুরান ঢাকার বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যাকা-ের দুই বছর পার হয়েছে। হত্যাকা-ের এক বছর পর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর এ মামলার রায়ে আটজনকে মৃত্যুদ- ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। কিন্তু রায় ঘোষণার প্রায় এক বছর পরও পলাতক আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী। ফলে রায় বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করেছে বিশ্বজিতের পরিবার।

বিশ্বজিতের বাবা অনন্ত চন্দ্র দাস বলেন, ‘ছেলের হত্যাকা-ের রায় পেয়ে খুশি হয়েছিলাম। মনে হয়েছিল, আমরা সুবিচার পেয়েছি। কিন্তু এখন প্রশ্ন জেগেছে, আদৌও এ রায় কার্যকর হবে কিনা?

আক্ষেপ করে তিনি বলেন, ‘বিশ্বজিৎ হত্যার পর অনেকেই আমাদের দেখতে এসেছেন। কিন্তু এ সরকারের কেউ আসেননি। আমি খুনিদের রায় কার্যকর দেখতে চাই। খুনিদের সাজা না দেখে আমি মরতে পারি না।’

বিশ্বজিতের ভাই উত্তম কুমার দাসও বিচার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘বিশ্বজিৎ হত্যাকা-ের রায় হয়েছে, কিন্তু এখনও কার্যকর হয়নি। এতে আমরা হতাশ, রায় বাস্তবায়ন না হওয়ায় সন্তুষ্ট হতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘হত্যাকা-ে জড়িত অনেকেই ঢাকায় বসবাস করছেন। আমরা এটাও জানি যে, হত্যাকা-ে জড়িত আরও অনেকের নাম চার্জশিটে আসেনি।’

২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনায় ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ডিবি পুলিশ। একই বছরের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক আটজনকে মৃত্যুদ- ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। এদের মধ্যে ফাঁসির দ-প্রাপ্ত দুইজনসহ মোট ১৩ জন পলাতক রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি