শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বেগম জিয়া, বাইরে র‌্যাব ও পুলিশ


গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বেগম জিয়া, বাইরে র‌্যাব ও পুলিশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৫

vlcsnap-2015-01-04-11h39m58s129

পূর্বাশা ডেস্কঃ

পুলিশি প্রহরায় বাসভবনে না গিয়ে গুলশান কার্যালয়ে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত ১টার দিকে এ সিদ্ধান্ত নেন তিনি।

রাতে মহিলা দলের নেতাদের নিয়ে খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ছিলেন। আটক হওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করছেন সেলিনা রহমান। মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা। সাবেক এমপি সৈয়দ আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, খালেদা ইয়াসমিনসহ ১৫ জনের অধিক মহিলা দলের নেতৃবৃন্দ।

011-300x1991

তবে এ পর্যন্ত বিএনপির শীর্ষ পর্যায়ের কোন নেতাকে কার্যালয়ের আশে পাশে দেখা যায়নি।

ইতিমধ্যে, বাংলাদেশ ফুটবল দলের সাবেক ফুটবলার আমিনুল ইসলাম কার্যালয়ের সামনে আসলে, নিরাপত্তা কর্মীরা তাকে কার্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করতে দেননি। কার্যালয়ের ভিতরে অফিস স্টাফ ছাড়া কেউই প্রবেশ করতে পারছেনা।

এদিকে বেগম খালেদা জিয়া ইতিমধ্যে কমলা, আপেল, আঙ্গুর, কলা গজরসহ বিভিন্ন ফল দিয়ে তার নাস্তা সম্পন্ন করেছেন। কার্যালয়ের কর্মীরাই তার নাস্তা সরবরাহ করেছেন। এছাড়া অভ্যন্তরে যে সব নারী নেত্রী রয়েছেন তাদের পরটা ও সবজি সরবরা করা হয়েছে।

bnp-paltan-4-banglanews24

এ বিষয়ে সাবেক মহিলা এমপি আসিফা আশরাফি পাপিয়া বলেন, তাকে এখান থেকে বের হতে দেয়া হয়নি। অবরুদ্ধ করা হয়েছে। তাই তিনি এখানেই অবস্থান করবেন। এদিকে রাত ২টার দিকে গুলশান কার্যালয়ে একটি মিনি ট্রাকযোগে খাবার সরবরাহ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেখানে অবস্থান করা মহিলা দলের নেতাকর্মীদের জন্য এ খাবার সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে।

াষপংহধঢ়-২০১৫-০১-০৪-১১য৪১স১২ং১৪৫এদিকে খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, ৫ জানুয়ারির সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন খালেদা জিয়া। এর আগে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া।

শনিবার রাত পৌনে ১২ টার দিকে গুলশান কার্যালয় হতে বের হতে বাধার সম্মুখীন হন ২০ দলীয় জোট নেত্রী। ৩০ মিনিট গাড়িতে অপেক্ষা করার পর তিনি গাড়ি থেকে নেমে আবারো কার্যালয়ে প্রবেশ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়া কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজ অফিসে আছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের উত্তর ও দক্ষিণ পাশের রাস্তার প্রবেশ মুখে পুলিশের দুইটি পিকাপ ভ্যান রাখা আছে। এছাড়া কার্যালয়ের প্রবেশ মুখে সারিবদ্ধ ভাবে তিন স্তরের পুলিশের গাড়ি রাখা আছে। বেলা বাড়ার সাথে র‌্যাবের সংখ্যাও বাড়ছে।

গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকেই রোববার সকাল থেকে দুপুরের মধ্যে যে-কোনও সময় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। নয়াপল্টন যেতে পারলে রোববার রাতে সেখানেই অবস্থান করে ৫ জানুয়ারি সমাবেশে যোগ দেওয়ার সিদ্ধান্ত আছে তার। তবে রাজনৈতিক কার্যালয় থেকে নয়াপল্টন যাওয়ার ক্ষেত্রে আইনশৃঙখলা বাহিনী ফের বাধা দিলে ৭২ ঘণ্টার বিরতিহীন হরতাল পালনের ঘোষণা দেবেন তিনি। ৫ জানুয়ারি থেকেই এ হরতাল পালনের ঘোষণা দেওয়া হতে পারে। হরতালশেষে অবরোধের কর্মসূচিও ঘোষণা করার পরিকল্পনা আছে তাঁর।

চরপঃঁৎব-০২০-১৪২০৩২৪২৮২শনিবার মধ্যরাতে গুলশান কার্যালয়ে উপস্থিত দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ বিএনপি দলীয় কয়েকজন সাবেক এমপির সঙ্গে নিজকক্ষে আলাপকালে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন খালেদা জিয়া নিজেই।

জানা গেছে, হরতাল-অবরোধের সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য খালেদা জিয়া তাঁর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুঠোফোনের মাধ্যমে বিএনপির কয়েকজন নীতিনির্ধারণী নেতার সঙ্গে পরামর্শ করেছেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসসহ আস্থাভাজন অনেক জ্যেষ্ঠ নেতার সঙ্গেই যোগাযোগ করতে পারেননি খালেদা জিয়া। তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। এ নিয়ে খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে বিএনপির একটি সূত্রে আভাস মিলেছে, সকালেই খালেদা জিয়ার গুলশান কার্যালয়সহ গুলশান এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীকে উপস্থিত রাখতে দলের স্থায়ী কমিটির সদস্যসহ যুবদল ও ছাত্রদলের একাধিক নেতাকে নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। শিমুল বিশ্বাসের ফোন ব্যবহার করে এ নির্দেশ দেন তিনি। জানা গেছে, বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতেই গুলশান কার্যালয় থেকে নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার ইচ্ছে আছে খালেদা জিয়ার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি