পূর্বাশা ডেস্কঃ
রাজধানীতে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশন না দেয়া পর্যন্ত এই নিশেধাজ্ঞা বলবৎ থাকবে।
উল্লেখ্য, ৫ জানুয়ারী বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীতে পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি নিয়েছে।
এর আগে শনিবার রাত থেকেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অবরুদ্ধ নয়, বেগম জিয়ার নিরাপত্তার জন্যই এই ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
এদিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়েও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।























































