
আরিফুল ইসলাম মিনাজ, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগরর কথা নামের একটি সাপ্তাহিক প্রত্রিকা আত্মপ্রকাশ করে। পত্রিকার মোড়ক উন্মোচন করেন নবীনগরের কৃতি সন্তান ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল। পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্যের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী সফিকুল ইসলাম, বিটিভির প্রযোজক আলী ইমাম, উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী, এড: সুধাংশু রঞ্জন সাহা, সময় টেলিভিশনের বার্তাপ্রধান তুষার আবদুল্লাহ,ওসি রূপক কুমার সাহা, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক গৌরাঙ্গ দেবনাথ অপু। পরে প্রধান অতিথি সেরা লেখার জন্য দৈনিক ভোরের কাগজ নবীনগর প্রতিনিধি নুরে-আলম (বিপ্লব), দেশ টেলিভিনের জেলা প্রতিনিধি মাশুক হৃদয় ও মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম ইমরুলকে সেরা লেখার সম্মাননা স্মারক প্রদান করেন।

























































