শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কুটনৈতিক তৎপরতায় ৫ নেতাকে সক্রিয় হতে বললেন খালেদা জিয়া


কুটনৈতিক তৎপরতায় ৫ নেতাকে সক্রিয় হতে বললেন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৫

bdbnp3
পূর্বাশা ডেস্কঃ
কুটনৈতিক তৎপরতা জোড়দার করতে ৫ নেতাকে সক্রিয় হতে বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কুটনৈতিক কোরের দায়িত্বে থাকা রিয়াজ উদ্দিন আহমেদ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন, শমসের মুবিন চৌধুরী গ্রেপ্তার হয়ে কারাগারে ও সাবিহ উদ্দিন আহমেদ আত্মগোপনে রয়েছেন। একারনে খালেদা জিয়া ৫ নেতাকে সক্রিয় হতে বলেছেন বলে গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে যে ৫ নেতাকে সক্রিয় হতে বলেছেন তারা হলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান ড. ওসমান ফারুক, এম মোর্শেদ খান, চেয়াপারসনের উপদেস্টা আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী ।

কুটনৈতিক তৎপরতায় দলের পক্ষে থেকে দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেস্টা রিয়াজ উদ্দিন আহমেদ গত মঙ্গলবার গুলশানে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। চেয়ারপারসনের উপদেস্টা সাবিহ আহমেদ পুলিশি হয়রানী ও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছে। আর দলের ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী তার ডিওএসএস এর বাসা থেকে গ্রেপ্তার হন। এতে কুটনৈতিক তৎপরতায় হোঁচট খাওয়ার আশঙ্কায় পড়ে দলটি। তাই ৫ নেতাকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন খালেদা জিয়া।

গুলশান সুত্র জানায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ নেতাকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন। এ নির্দেশনা ৫ নেতাকে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি