রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মেসির কাছে হারলেন অ্যাটলেটিকো


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৫

sdvcXZc

ডেস্ক রিপোর্ট : আবারও বার্সেলোনার ত্রাণকর্তা রূপে আবির্ভূত হলেন লিওনেল মেসি। স্প্যানিশ কোপা দেল রে’র কোয়ার্টারফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির গোলে জয় তুলে নিয়েছে বার্সেলেনা। কোপা ডেল রের ম্যাচে কাল মেসির গোলেই অ্যাটলেটিকোকে ১-০ গোলে হারিয়েছেন লুইস এনরিকের বাহিনী।

খেলার ৮৫ মিনিটে মেসি গোলটি করেছিলেন।

তাঁর জয়সূচক গোলটি অবশ্য পেনাল্টি মিসের লজ্জা এড়িয়েই। প্রথমে তাঁর নেওয়া শট অ্যাটলেটিকোর সেøাভেনীয় গোলরক্ষক ইয়ান ও ব্লাক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে বাজিমাত করেন মেসি। তাঁর গোলে ঘরের মাঠে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ভিসেন্তে ক্যালদেরনে অ্যাওয়ে ম্যাচটি খেলতে যাবে বার্সেলোনা।

নিয়মিত একাদশ নিয়ে খেলার শুরু থেকেই অ্যাটলেটিকোর ওপর ঝাঁপিয়ে পড়েছিল বার্সেলোনা। কিন্তু গোলের সুযোগ তৈরিতে তাদের দুর্বলতার কারণে তারা গোলের দেখা পায়নি। অ্যাটলেটিকোও বার্সার গোলমুখে ছুটেছে প্রতি-আক্রমণ সঙ্গী করে। প্রথমার্ধজুড়েই প্রতি-আক্রমণ দিয়ে বার্সেলোনাকে ব্যস্ত রেখেছিল ডিয়েগো সিমিওনের দল। ম্যাচের ৬৮ শতাংশ বল ছিলো বার্সার নিয়ন্ত্রণে। বিপরীতে অ্যাটলেটিকো মাদ্রিদের নিয়ন্ত্রণে ছিল ৩২ শতাংশ বল।

গোলের সুযোগ তৈরিতে দুর্বলতা ছিল দুই দলেরই। একদিকে মেসি-নেইমার-সুয়ারেজ, অন্যদিকে গ্রিজমান-তোরেস-আরদা তুরান অনেক চেষ্টা করেও নিজ নিজ দলকে গোল এনে দিতে ব্যর্থ হন। প্রথমার্ধে রাকিতিচের ভলি থেকে বল নিজের দখল নিয়ে পোস্টের খুব কাছ থেকে গোল করতে ব্যর্থ হন সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে বলের দখলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু অ্যাটলেটিকোর গোলমুখে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি তারা। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মেসির মাধ্যমে বার্সা দেখা পায় বহু আরাধ্য গোলের। খেলার শেষ দিকে মেসির একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায় ওতে একটু বাতাসের পরশ বুলিয়েই।

খেলা শেষে এই জয়ে স্বস্তিই ঝরেছে আন্দ্রেস ইনিয়েস্তার কণ্ঠে। তবে তাঁর মতে, ভিসেন্তে ক্যালদেরনে বার্সার জন্য কঠিনতম ৯০ মিনিটই অপেক্ষা করে আছে, ‘জয়টা স্বস্তিদায়ক, সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘অ্যাটলেটিকোর মতো দলের বিপক্ষে ১-০ গোলের জন্য মোটেও খারাপ না।’

ডিয়েগো সিমিওনে বলেছেন, ‘ঘরের মাঠে অ্যাটলেটিকোর শ্রেষ্ঠত্ব প্রমাণিত। ক্যালদেরনে ভালোই লড়াই হবে। আমাদের সুযোগ শেষ হয়ে যায়নি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি