শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শোকে মুহ্যমান খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০১.২০১৫

khaleda20120817114730

স্টাফ রিপোর্টারঃ
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হঠাৎ তার এই মৃত্যুতে তিনি শোকে মুহ্যমান। ইতোমধ্যে তার আতœীয়দের কয়েকজন তার গুলশানের অফিসে গিয়েছেন। সেখানে খালেদা জিয়াকে তারা সান্তনা দেওয়ার চেষ্টা করছেন।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হƒদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালের নেওয়ার পথে মারা যান। এদিকে কোকোর মরদেহ বাংলাদেশের আনা হবে নাকি মালয়েশিয়াতেই তাকে দাফন করা হবে সেই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। কোকোর লাশ বাংলাদেশে আনা হবে কি হবে না এই ব্যাপারে খালেদা জিয়া, তারেক রহমান ও কোকোর স্ত্রী মিলেই সিদ্ধান্ত নিবেন।
সূত্র জানায়, কোকোর লাশ বাংলাদেশে আনা হবে কিনা আনলে কিভাবে আনা হবে, কখন আনা সেটাও ঠিক হয়নি। খালেদা জিয়া একটু স্বাভাবিক হয়ে আসলেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। এদিকে তারেক রহমান তার ভাইয়ের মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন। তবে লন্ডন থেকে খোঁজ খবর নিচ্ছেন।
শেষ পর্যন্ত তারেক রহমানের অনুপস্থিতিতেই তার ভাইয়ের লাশের দাফন সম্পন্ন হতে পারে। তার মাকে শেষ বারের দেখানোর জন্য লাশ দেশে আনা হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি