শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা স্টুপিড লিডার: অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৫

image_116363_0
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘স্টুপিড লিডার’ বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিতক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “২০১৪ সালে দেশের অর্থনীতির অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু খালেদা জিয়া এসব পছন্দ করছেন না। তিনি দেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। স্টুপিড লিডার। তার কর্মকাণ্ড সম্পূর্ণ রাষ্ট্রবিরোধী।”
তিনি বলেন, “একটি রাজনৈতিক দল বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। বর্তমানে দেশে কোনো অস্থিরতা নেই। যেটা হচ্ছে, সেটি সন্ত্রাস। অধিকাংশ মানুষই এটি পছন্দ করেন না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিগগিরই সমস্যার সমাধান হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি