শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পরিত্যক্ত অবস্থায় ২টি পেট্রোল বোমা উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের কেসকি মোড় এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারী) রাত পৌণে ১১ টায় পেট্রোল বোমা দুটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি