বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জামায়াত-শিবিরের ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের কাজে বাধাঁ ও বিস্ফোরক আইনে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী বাদী হয়ে রোববার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে নাঙ্গলকোট থানায় মামলা দুটি দায়ের করেন।

আজ ভোররাতে গুলিবিদ্ধ হয়ে আটক হওয়া উপজেলার দৌলখাঁড় ইউপির উত্তর বাম গ্রামের আবদুল হালিমের ছেলে জামায়াত নেতা বেলায়েত হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত হাদির ছেলে শিবির কর্মী বেলাল হোসেনকে (২৮) মামলার আসামি করা হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোররাত পৌণে ২ টায় কুমিল্লা- নোয়াখালী হাইওয়ে সড়কের নাঙ্গলকোট উপজেলার লুদুয়া পেট্রোল পাম্পের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা করার সময় পুলিশ উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুলিশও আতœরক্ষার্থে ৮ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় ১২টি ককটেল ও ১টি পেট্রোল বোমাসহ দুইজন জামায়াত-শিবির নেতাকর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি