
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহলম হত্যা মামলার ২ নং আসামি সরসপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সারোয়ারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার হওয়া সারোয়ার সরসপুর ইউনিয়ন আ’লীগ নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

















































