শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে পুলিশের সাথে আসামীপক্ষের সংঘর্ষ পুলিশসহ আহত ১২, গ্রেফতার ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

1423207784_th

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পুলিশের সাথে আসামী পক্ষের সংঘর্ষে ৭ পুলিশসহ ১২ জন আহত হয়েছে। এ সময় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাত ৮ টায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঢাকা-চট্রগাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে গাড়িতে পেট্রোল বোমা হামলায় মামলার আসামী উপজেলার ভেলানগর গ্রামের মৃত আলেক মোল্লার ছেলে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন মোল্লাকে (৪০) গ্রেফতার করার পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় আসামী পক্ষ।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। আসামী পক্ষও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে একদল সাদা পোষাকধারী লোক এসে জসিম উদ্দিন মোল্লাকে আটক করে নিয়ে যাওয়ার সময়, তাদের পরিচয় জানতে চায় আসামীর বড় ভাই গিয়াস উদ্দিন মোল্লা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরপরই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আসামীর বড় ভাই গিয়াস উদ্দিন মোল্লাসহ (৬০) ৫ জন আহত হয়েছে বলে গ্রামবাসী জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি