শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গঠনমূলক সংলাপের আহ্বান মুনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০১৫

image_118386_0

ডেস্ক রিপোর্টঃ

চলমান সঙ্কট সমাধানের উপায় খুঁজে বের করতে বাংলাদেশ সরকারকে উদ্বুদ্ধ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

এছাড়া স্থিতিশিলতা ও উন্নয়নের জন্য বিরোধীদের সঙ্গে সরকারকে গঠনমূলক সংলাপ করার আহ্বান জানিয়েছেন তিনি

বৃহস্পতিবার আমেরিকার ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে বান কি মুন এ আহ্বান জানান।

এর আগে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা থেকে উত্তরণে সংলাপে বসতে দুই নেত্রীকে আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লেখা পৃথক দুই চিঠিতে বান কি মুন এ আহ্বান জানান।

নিউ ইয়র্ক ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে দুই নেত্রীকে চিঠি দেয়ার বিষয়টি গত রোববার নিশ্চিত করেছিল।

সূত্রটি জানায়, প্রধানমন্ত্রীকে বান কি মুন গত ৩০ জানুয়ারি চিঠি লিখেন। এর কয়েক দিন পর প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পৌঁছানো হয়। একই সময়ে বিএনপির চেয়ারপারসনকেও চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো সরকারের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি ওই দুই চিঠিতে বান কি মুন উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রীর কাছে বান কি মুনের চিঠি প্রসঙ্গে জানতে চাইলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন গতকাল মঙ্গলবার সকালে (ঢাকার সময়) বলেন, ‘এ সম্পর্কে আমি কিছু জানি না।’

এ ধরনের চিঠি ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর মাধ্যমে পৌঁছানো হয়েছে কি না প্রশ্ন করা হলে আবদুল মোমেন বলেন, সেটি হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি