রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


এখনও শীর্ষে আজমল, আটে সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৫

 

Shakib_813267921

ওয়ার্ল্ডকাপ ডেস্ক

একাদশ বিশ্বকাপে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারাও নিজেদের রং ছড়িয়ে যাচ্ছেন। আর সর্বশেষ আইসিসির বোলার র‌্যাংকিংয়েও এর প্রভ‍াব পড়েছে। তবে দমাতে পারেনি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়া সাইদ আজমল ও সুনিল নারাইনকে।

৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের দুসরা জাদুকর আজমল। আর ৭১৯ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের রহস্যময়ী স্পিনার নারাইন। সেই সঙ্গে ৭০৮ পয়েন্টে তৃতীয় অবস্থানে আছে দক্ষিন আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন।

শীর্ষ তিনের পরের অবস্থান গুলো হচ্ছে আফ্রিকান ইমরান তাহির। ‍অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ও মিচেল জনসন। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। এদিকে ৬৬৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার অষ্টমস্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের পরের দুটি অবস্থানে আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি ও পাকিস্তানের মোহাম্মদ ইরফান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি