শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে ২৫ টি পেট্রোল বোমা উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৫

comilla petrol bomb-7.3.15
তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লা নগরীর বালুতুপা এলাকার একটি নির্মাণাধীন বাড়ির পাশের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে ১০ বিজিবি সদস্যরা ।
শনিবার (৭ মার্চ) রাত সোয়া ১২ টায় ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোখলেসুর রহমান এর দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে বিজিবি‘র একটি বিশেষ টহল দল পেট্রোল বোমাগুলো উদ্ধার করে।
১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোঃ মোখলেছুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত পেট্রোল বোমার সাথে সংশ্লিষ্টদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি