
শরীফ আহমেদ খান জুয়েল,চান্দিনাঃ
চান্দিনার মাইজখার ইউনিয়নের বীরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি রৌশন আলী প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- মাইজখার ইউপি চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ওয়ার্ড মেম্বর আবুল খায়ের, প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষক সুলতান আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদ সদস্য আলী মিয়া প্রধান, মিজানুর রহমান, শাহ্ আলম, আবদুল করিম, সুরাইয়া আক্তার, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, ফাহমিদা আক্তার, পাপিয়া আক্তার, উম্মে ফেন্সি আক্তার প্রমুখ।

















































