ডেস্ক রিপোর্টঃ
সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করতে পারে বিএনপি। আরো সপ্তাহখানেক যাচাই বাছাই করে বিএনপি এ সিদ্ধান্ত নিবে। নির্বাচনে প্রচার প্রচারণা ক্ষেত্রে অনুক’ল পরিবেশ সৃস্টি না হলেই দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হবে বলে হাই কমান্ডের এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এখন পর্যন্ত নির্বাচনে অনুকুল পরিবেশ সৃস্টি হয়নি বলে তাদের দাবী। এমনকি ১০দফা প্রতি কোন ভ্রুক্ষেপ নেই নির্বাচন কমিশনের। এমনকি ২০দলীয় জোটের যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা স্বশরীরে মনোনয়ন পত্র ক্রয় অথবা জমা দিতে পারেননি। মনোনয়ন জমা দিলেও এখনো অধিকাংশ প্রার্থী নিজ বাসা তো দুরের কথা তার নির্বাচনী এলাকাতেই প্রবেশ করতে পারছে না। উপরোন্ত কোন কোন প্রার্থীর বাসাবাড়িতে পুলিশী হানার ঘটনা ঘটেছে। এসব বিবেচনায় আদৌ তারা নির্বাচনে অংশ নিয়ে প্রচার প্রচরণায় াংশ নিতে পারবে কিনা তা নিয়ে সংশয় উৎকন্ঠা রয়েছে।
সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কায় বিএনপি। শুধু ঢাকা উত্তর-দক্ষিণ নয়, চট্টগ্রাম সিটিতেও নির্বাচনী পরিবেশ নিয়েও রয়েছে সংশয়। নির্বাচনে অংশ নেয়া নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় শঙ্কায় রয়েছে দলটিতে। তবে সরকারের নানা অনিয়মের কারণে ক্ষুব্ধ ভোটারদের কাজে লাগাতে চায় বিএনপি। দলটির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা মনে করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা যথাযথভাবে প্রচারণা চালাতে পারলে ভোটের অঙ্ক পাল্টা যাবে অবিশ্বাস্যভাবে। বিএনপির সিনিয়র একাধিক নেতাদের সঙ্গে আলাপকালে তারা এমনই ইঙ্গিতই দিয়েছেন।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন , গত ২৪ মার্চ রাত ২টার দিকে হাজারিবাগ থানা পুলিশ বিএনপি নেতা আনভীর হাসান খান প্রিন্সের সুলতানগঞ্জ রোডের ২৩৪/১ নম্বর বাড়িতে হামলা করে। পুলিশ বাসার প্রধান ফটক ভেঙ্গে বাসার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দিতে পারেননি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তানভীর হাসান খান প্রিন্স। গভীর রাতে ফটক ভেঙে বাসায় ঢুকে একদল পুলিশ ‘কমিশনার হওয়ার সাধ মিটিয়ে দেব’ বলে হুমকি দেয়ায় হাজারিবাগ থানা বিএনপির সহ-সভাপতি প্রিন্সের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
অপরদিকে নির্বাচন কমিশন বলেছে অভিযুক্ত প্রার্থীদের গ্রেপ্তারে কমিশনের অনুমতির প্রয়োজন হবে না। পুলিশ চাইলে আটক, গ্রেপ্তার করতে পারবে। এদিকে সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির এমন প্রার্থী যাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়না রয়েছে তাদের ছাড় দিবে না পুলিশ। সেই হিসাবে তারা প্রস্তুতি রেখেছে। প্রার্থীরা প্রচারনা শুরু করলে ও তাদেরকে প্রকাশ্যে পেলেই আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।
অপরদিকে ঢাকা মহানগর এলাকায় অভিযানের এক ছক করেছে মহানগর পুলিশ। পুলিশ, র্যাব, বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই ব্লক রেইড চালাবে। এই অভিযানের সমন্বয় করবেন মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম এবং অপস)। এই অভিযানের প্রেক্ষাপট হিসেবে মহানগর পুলিশ উল্লেখ করেছে, ‘গত ৫ জানুয়ারী ২০১৫ থেকে বিরোধী দল তথা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ এবং জামায়াত ও শিবির কর্তৃক আন্দোলনের নামে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম, ককটেল বিষ্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে নিরীহ জন সাধারণকে হত্যা, অগ্নিসংযোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি ঘটিয়ে দেশব্যাপী অরাজকতা চালিয়ে আসছে।
উল্লেখিত কার্যক্রম চালানোর জন্য এই অপশক্তি প্রচুর কালো টাকা ছড়ানোর মাধ্যমে সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদকাসক্তদেরকে এ কাজে নিয়োজিত করছে।’ অভিযানের উদ্দেশ্য হিসেবে পুলিশ উল্লেখ করেছে, ‘ঢাকা
মহানগরীতে পরিচালিত এই নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও অর্থলগ্নীকারী বা অর্থ যোগান দাতা ব্যক্তি চিহ্নিত করে আইনের আওতায় আনার লক্ষ্যে বিভাগীয় এলাকায় গোপনীয় অগ্রিম তথ্য সংগ্রহ পূর্বক ব্লক রেইডের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি যে সকল সন্ত্রাসী, বোমাবাজ, মাদকাসক্ত এবং ছিনতাইকারীরা তাদের ক্রীড়ানক হিসেবে ব্যবহৃত হচ্ছে তাদেরকেও চলমান ব্লক রেইডের মাধ্যমে গ্রেফতা পূর্বক আইনের আওতায় আনতে হবে।’
গত ৫ জানুয়ারী থেকে দেশজুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচী চলছে। এই কর্মসূচীতে যেসব নাশকতার ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনায়ই মামলা হয়েছে। কোন কোন ঘটনায় একাধিক মামলাও দায়ের হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও রয়েছেন। নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মোট ৬ টি মামলা হয়েছে। এরমধ্যে ৫ টিতে তিনি হুকুমের আসামী এবং একটিতে সরাসরি আসামী হয়েছেন। বিএনপি-জামায়াত এবং ছাত্রদল ও ছাত্র শিবিরের অধিকাংশ শীর্ষ নেতা এসব মামলার আসামী। সূত্র জানায়, হালনাগাদ যে সন্ত্রাসীদের তালিকা হচ্ছে সেই তালিকায় এসব নেতাদের নামও অন্তর্ভূক্ত থাকছে। নাশকতার অভিযোগে যেসব মামলা হচ্ছে ওইসব মামলায় যাদের নাম উল্লেখ করে আসামী করা হয়েছে তাদের সবার নামই থাকছে হালনাগাদ সন্ত্রাসী তালিকায়। ওই মামলার এজাহার ধরেই এই তালিকা প্রস্তুত হচ্ছে বলে সূত্র জানায়।























































