এন.এম.মিলন:
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে শুক্রবার বিকাল ৩ টায় বাংলাদেশ কবি সভা কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে কবিদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ কবি সভার কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও কুমিল্লা শাখার সভাপতি কবি নুর মোহাম্মদ মিলনের পরিচালনায় কুমিল্লা ভিক্ট্রোরিয়া কলেজের সংস্কৃতি বিভাগীয় প্রধান জীতেন্দ্রনাথ তারফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার মাসুক আলতাফ চৌধুরী।

জীতেন্দ্রনাথ তারফদার এর সভাপতিত্বে ও জয়নাল আবেদীন রনির উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কবি নূর-মোহাম্মদ মিলন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও অভিনেতা এবি এম সোহেল রশিদ ও কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পূর্বাশার ভারপ্রাপ্ত সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বাংলাদেশ কবি সভার কেন্দ্রীয় সভাপতি কবি মোরশেদ আলম হৃদয়, সিনিয়র সহসভাপতি কবি হাস্না হেনা, সাধারন সম্পাদক কবি মাইদুল ইসলাম মুক্তা, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবি মুকুল মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আবু বকর চেয়ারম্যান ও নিজামুর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আবৃত্তিকার আহসান হাবিব, দৈনিক পূর্বাশার বিশেষ প্রতিনিধি রেজাউল করিম রাসেল, বিশিষ্ট লেখক আরিফুজ্জামান,কবি ওয়াসীম আকরাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নাজমুল হাসান রানা, কবি জাহিদুল ইসলাম শান্ত, কবি আজিমুল্লাহ হানিফ, কবি ফখরুল ইসলাম খান, কবি আলামিন খান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যেখানে অনেক তরুন নেশাগ্রস্ত হয়ে তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেখানে তোমরা দেশ ও জাতির জন্য কলম হাতে নিয়েছো, কবি সভার মাধ্যমে তরুন কবিরা সংঙ্গবদ্ধ হয়েছো। তারুণ্যের অদ্যম শক্তি নিয়ে তোমরা এগিয়ে যাবে, সামনের পথ চলা শুভ হোক এটাই আমার কাম্য। কুমিল্লায় কখনো যে কবিদের মিলনমেলা হবে তা ভাবতেই পারি নি। এজন্য আয়োজকসহ সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বিশ্বাস করি আগামীতেও কবিসভার কবিরা কুমিল্লাতেও সকল কবিদের নিয়ে আরো ভালো ভালো অনুষ্ঠান দিয়ে সকলে একত্রিত করবে। এতে করে আমরা নজরুল-রবীন্দ্রনাথ আর শচীনকর্তার সেই উপমহাদেশের অন্যতম ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি অঞ্চল হিসেবে জগৎজুড়ে খ্যাত কুমিল্লাকে সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্ররূপে আবার ফিরে পাবো।
অতিথিদের বক্তব্যের ফাঁেক ফাকেঁ কবিতা আবৃত্তি আর গান শুনিয়ে মুগ্ধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো: মঈনুল হাসান জিতু।


















































