বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানাল বান কি-মুন


বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানাল বান কি-মুন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৫

 

uytui-400x274

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে সিটি করপোরেশন নির্বাচন যেন বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয় তা নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সংশ্লিষ্ট সকল প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের এক প্রেস বিজ্ঞপ্তিতে গত শনিবার একথা জানানো হয়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র একথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সহিংসতা কমে আসার বিষয়টিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

KZv-400x231

এতে আরও বলা হয়, ২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তে আশান্বিত সংস্থাটির মহাসচিব বান-কি মুন।

্কতানির্বাচন নিয়ে আশা প্রকাশ করে বান কি-মুন বলেন, শিগগিরই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং স্থিতিশীলতার স্বার্থে নিজেদের মতপার্থক্য মিটিয়ে ফেলার পথ খুঁজে পাবে।

জাতিসংঘ এ লক্ষ্যে বাংলাদেশকে অব্যাহতভাবে সহায়তা করতে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি