সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ ফাঁসি হচ্ছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০১৫

 

JAMAN20141103074355

স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হচ্ছে না বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

তবে এরআগে, কারাগারে সিনিয়র জেল সুপার ফরমান আলী, লালবাগের পুলিশের ডিসি মফিজ উদ্দিনের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম ও দুটি এ্যাম্বুলেন্স রাত আটটার দিকে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন।

এদিকে শুক্রবার দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে ভাবার জন্য আরো সময় চেয়েছেন কামারুজ্জামান। তাকে দেয়া হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামান ম্যাজিস্ট্রেটকে কোনো সিদ্ধান্ত দেননি। তিনি ভাববার জন্য আরো একটু সময় চেয়েছেন। সেটি তাকে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সময় তাকে বেশি দেয়া হবে না।

অন্যদিকে র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, আদালতের রায় কার্যকরের দায়িত্ব কারা কর্তৃপক্ষের। তারা যেকোনো সময় তা করতে পারে। সে ক্ষেত্রে র‌্যাব সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।

অপরদিকে লালবাগ এলাকার ডিসি বলেন, আমরা কারাগারের জন্য রাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি