বিনোদন ডেস্কঃ
প্রচণ্ড ক্লান্তি আমাকে গ্রাস করেছিলো। নিজের কাজ, পরিবার, বন্ধুমহল, গানমেলা ক্লান্তিহীন সময়গুলোর সঙ্গে যুক্ত হয়েছে ফেসবুক। বিশ্রামে না গেলে হয়তো আমার বড় ধরনের কোন সমস্যা হয়ে যেতো। কাজের মানুষ কাজ করবো, এটাই স্বাভাবিক। এতোদিন তাই করেছি, বেঁচে থাকলে ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে ।
ফেসবুকে যুক্ত হয়েছি ছয়মাস, প্রতিদিন অন্ততঃ নব্বই মিনিট সময় বরাদ্দ রেখেছিলাম সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে। লক্ষ্য ছিলো শ্রোতা, ভক্ত, শুভাকাঙ্খীদের সাথে অন্য পরিচয় বাদ দিয়ে শিল্পী হিসেবে যুক্ত থাকা। গত কয়েকদিনে ফেসবুকের পোস্টমর্টেম করলাম। করাটাও খুব জরুরি হয়ে পড়েছিলো।
কেমন আছি, কমেন্ট এর উত্তর চাই, অপ্রাসঙ্গিক মন্তব্য, আবার লাইক দাবী, নাহলে মাইণ্ড। দিনে অন্তত একুশ ঘণ্টা যদি ফেসবুকে স্বক্রিয় থাকি তাহলে সবাইকে খুশি রাখা হয়তো সম্ভব। কিন্তু আমার পক্ষে এটা অসম্ভব। ল্যাপটপের স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মাথাব্যাথা হয়। তারমধ্যে ইনবক্স এ ম্যাসেজ এর বিষ্ফোরণ, যদিও গুরুত্বপূর্ণ কোন কারণ ছাড়া ইনবক্সের ধারে কাছে আমি যাইনা।
দশ লক্ষ ভালোবাসা জমা হয়েছে ফ্যান পেজে। আমরা এখন অনেক বড় পরিবার। পরিবার বড় হলে শৃঙ্খলাও বজায় রাখতে হয়। দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখার জন্য একঘণ্টার বেশি সময় ফেসবুকে থাকা আমার পক্ষে সম্ভব নয়। যারা আমাকে বোঝার চেষ্টা করবেন তাদের জন্য ভালোবাসা অভিনন্দন শ্রদ্ধা। আর যারা ফিরতি লাইক কমেন্টের আশায় এখানে যুক্ত, তাদের কাছে ক্ষমা চাই। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন আমার রিটায়ারমেন্ট রোগ সম্পর্কে !!!!!!!!!
সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন ।
[লেখাটি সংগীতশিল্পী আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে সংগৃহীত]


























































