গোলাম-র্মোতোজা//রাজনীতিবিদরা বিশ্বাস করে জনগণকে যা বোঝাবে তাই বুঝবে//
গোলাম মোর্তোজা : গত দুই দিনের ঘটনা পর্যবেক্ষণে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে, সালাউদ্দিন সহসা বাংলাদেশে আসছে না। ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা চলবে। সেই মামলা চলবে, যদি সাজা হয় ভোগ করবে, তারপর ফিরে আসা বা ফিরিয়ে আনার প্রসঙ্গ আসবে।
নূর হোসেনের ঘটনার সময়ও বলেছিলাম, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে না। তখন টকশোতে প্রায় সবাই আমার সঙ্গে দ্বিমত করেছিলেন। এখনও অনেকেই দ্বিমত করবেন। নূর হোসেন এবং সালাউদ্দিনের ঘটনা সম্পূর্ণ আলাদা। একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। তারপরও দেশে আসা বা আনার ক্ষেত্রে সম্ভবত ঘটনা একই রকম ঘটবে। রহস্য উম্মোচণ করার চেয়ে রাজনীতির মেঠো বক্তৃতা দিয়ে বিজয়ী হওয়ার নীতিতে আমরা বেশি বিশ্বাসী।
জনগণ কোনটা বিশ্বাস করল, কোনটা করল না -সেটা বিবেচনায় নেয়ার মত মানসিকতা আমাদের রাজনীতিবিদদের নেই। তারা বিশ্বাস করে, জনগণকে যা বোঝানো যাবে জনগণ তাই বুঝবে। জনগণ যে তা বোঝে না, সেটা রাজনীতিবিদরা বোঝে না। ফেসবুক থেকে























































