শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ওসি হান্নান বদলি, তিতাসের নতুন ওসি মনিরুল ইসলাম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৫

DSC_6020

রাজিব বণিকঃ

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আব্দুল হান্নানকে গতকাল ১৭ মে বদলি করে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে অন্য কোথাও বদলি করা হবে। এদিকে তিতাস থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মনিরুল ইসলাম। কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রায় এক বছর ধরে তারেক মোঃ আব্দুল হান্নান তিতাস থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ১৪ মে রাতে সাবেক ছাত্রলীগ নেতা মাসুম দলীয় অর্ন্তকোন্দলের কারনে খুন হওয়ার পরে তিতাসের জনগণের মাঝে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। এরপরেই ১৭ মে ওসি হান্নানকে বদলি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি