
প্রেস বিজ্ঞপ্তি ,
২০ মে জেলা তথ্য অফিস, কুমিল্লার ব্যবস্থাপণায় সরকারের অর্জন, সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে ‘মহিলা সমাবেশ’ আদর্শসদর উপজেলার দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আবদুর রউফ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আদর্শসদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহাকারী প্রাথমিক শিক্ষা অফিসার, কুমিল্লা, লিটন দাস, চেয়ারম্যান, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ মোঃ মামুনুর রশিদ মামুন, । সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শিপ্রা রানী মন্ডল, প্রধান শিক্ষক, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সঞ্চিতা দাশ, উপজেলা শিক্ষা অফিসার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মতিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু তাহের আহাম্মদ। মহিলা সমাবেশে প্রধান অতিথি বলেন, যে কোন জাতির উন্নয়নের জন্য একটি ভিশন থাকতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ক্ষুধা, দারিদ্র, শোষন ও বৈষম্যমুক্ত একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই পথ ধরেই বর্তমান সরকার ভিশন-২০২১ ঘোষনা করেছে। এ ভিশন হচ্ছে গৌরবময় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর বছর ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিনত করা। তিনি বলেন জানুয়ারি মাসে হরতাল অবরোধের মধ্যেও ৩৩ কোটি বই ছাত্র/ছাত্রীদের মধ্যে পৌঁছে দেয়া হয়েছে। ২৬,১৯৩ টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। ১ লক্ষ ৪ হাজার ৭৭৬ জন শিক্ষককে আত্তীকরণ করা হয়েছে। বিদ্যুতের ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এ সরকারের আমলে বাংলাদেশ প্রায় ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন এভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়ে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিনত হতে চলেছে। মহিলা সমাবেশের শুরুতে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

















































