বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় উন্নয়ন কাজের লটারি অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৫

lateary

শরীফ আহমেদ খান জুয়েল..
এডিপি’র অর্থায়নে চান্দিনায় উন্নয়ন কাজের ঠিকাদার নিযুক্তির লক্ষে লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ মে (বৃহস্পতিবার) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হয়। এতে ৪টি প্রকল্পের ঠিকাদার হিসেবে মেসার্স বাদশা এন্টারপ্রাইজ, কুমিল্লা, মেসার্স হামিম এন্টারপ্রাইজ, কুমিল্লা, মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজ, বরুড়া ও মেসার্স ইকবাল এন্ড ব্রাদার্স, বি-বাড়িয়া ১ম বিজয়ী হন। প্রধান অতিথি চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসীর উপস্থিতিতে উপজেলা প্রকৌশলী মোল্লা আবুল কালাম আজাদ লটারী পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন-চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, চান্দিনা পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, সাংবাদিক রনবীর ঘোষ কিংকর, শরীফ আহমদ খান জুয়েল সহ দরপত্রে অংশগ্রহনকারী সকল ঠিকাদারবৃন্দ। উল্লেখ্য যে, ৪ টি প্রকল্পের বিপরীতে সর্বমোট ১১২ টি দরপত্র জমা হয়। সকল দরপত্র একই দরের হওয়ায় লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি