শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় উপজেলা সংরক্ষিত মহিলা আসনে প্রতিনিধি নির্বাচন সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০১৫

SAM_4869

মোঃ অপু খান চৌধুরী ॥
সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি নির্বাচন সোমবার ( ১৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
উক্ত সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি নির্বাচনে ব্রাহ্মণপাড়া উপজেলায় ৮ টি ইউনিয়নের ৩ টি আসনে প্রার্থী ছিলেন ৭ জন মহিলা ইউপি সদস্য, ভোটের সংখ্যা ছিল ২৪ টি। এর মধ্যে ১ নং আসনে (মোরগ) প্রতীকে ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নেহেরা বেগম। তার সাথে (বক) প্রতীক নিয়ে ৭ ভোট পেয়ে পরাজিত হয় সাজেদা বেগম। অপর দিকে ২ নং আসনে (হরিণ) প্রতীকে ৯ ভোট পেয়ে বিজয়ী হয় নারগিস আক্তার। তার সাথে টেবিল প্রতীক নিয়ে ৬ ভোট পেয়ে পরাজিত হয় জরিনা বেগম। ৩ নং আসনে (পেপে) প্রতীকে ১৩ ভোট পেয়ে সামছুন্নাহার বেগম বিজয়ী হন। তার সাথে (হরিণ) প্রতীকে খোরশেদা বেগম ৪ ভোট এবং (চাঁদ) প্রতীকে আছমা আক্তার ৩ ভোট পেয়ে পরাজিত হয়। নির্বাচন সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বক্ষনিক ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনর্চাজ উত্তম কুমার বড়–য়ার নেতৃত্বে পুলিশ প্রশাসন ভোটারদের নিরাপত্তা ও ভোট কেন্দ্রে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সে দিকে দায়িত্বরত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব কুমার দেবনাথ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে যে সকল প্রার্থীগন বিজয়ী হয়েছে, কিছুদিনের মধ্যে তাদের শপথ গ্রহন অনুষ্ঠান হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি