বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভাইজানের সঙ্গে দেখা হলো কারিনার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৫

bajrangi-bhaijaan-movie

বিনোদন ডেস্ক ঃ

তেরি মেরি প্রেম কাহানি হে মুশকিল’ ‘বডিগার্ড’ আর ম্যাডামজীর প্রেম কাহিনি মুশকিল ছিল তবে অসম্ভব নয়। কিন্তু এবার গল্প মোড় নিয়েছে অন্য খাদে। দু’ই ভিন্ন ধর্মের ছেলে-মেয়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক নিয়ে এবারের সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। সম্প্রতি সামনে এসেছে এই ছবিতে কারিনার সঙ্গে সালমানের প্রথম লুক।

কবির খান পরিচালিত, এই ছবিটি একটি হিন্দু ব্রাহ্মণ মেয়ে ও মুসলিম ছেলের প্রেম কাহিনি। যেখানে অভিনয় করছেন কারিনা কাপুর ও সালমান খান। দিল্লীর অলিগলি জুড়ে দু’জন হাতে হাত দিয়ে সুর মিলিয়েছেন ‘তু-চাইয়ে’। আর এই গানেরই কিছু দৃশ্য সামনে এসেছে। যেখানে কখনও সাইকেলে, তো কখন কুতুবমিনারের সামনে বসে আছেন নায়ক-নায়িকা।

 বেশ কিছুদিন হল মুক্তি পেয়েছে ‘বজরঙ্গি ভাইজান’-এর টিজার। যেখানে ধরা পড়েছে অন্য এক গল্প। একটি ছোট মেয়ের কথা। যা সুপারস্টারকে নিমেষে বানিয়ে দিয়েছেন ‘ভাইজান’। অন্যদিকে এই সিনেমা খুলেছে বন্ধুত্বের অন্য পথও। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে এই ছবির ফাস্ট লুক শাহরুখ পোস্ট করেছিলেন তাঁর ট্যুইটার ওয়ালে।

তবে কারিনা-সালমান ছাড়াও এই ছবিতে রয়েছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। এই ঈদে পর্দা জুড়ে আসতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি