শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ডিসেম্বর, যাত্রা শুরু করবে নতুন ১টি অনুষদ ও আরো দুটি বিভাগ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ডিসেম্বর, যাত্রা শুরু করবে নতুন ১টি অনুষদ ও আরো দুটি বিভাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৫

Comilla-university-

মো. আরিফুর রহমান:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীা আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৪২তম একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীার এই তারিখ নির্ধারণ করা হয়। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে আবেদন ফরম কবে থেকে পুরন করা যাবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, এইচ এস সি পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর আমরা আবেদন ফরম পুরনের তারিখ নির্ধারন করব। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িপড়ঁ.ধপ.নফ) এ পাওয়া যাবে।

এদিকে নতুন শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন ১টি অনুষদ ও আরো দুটি বিভাগের যাত্রা শুরু হচ্ছে। বিভাগ দুটি হল সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আগামী শিক্ষাবর্ষে যাত্রা শুরু করা আইন অনুষদের অধীনে আইন বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে। নতুন বিভাগ দুটি নিয়ে এ বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা দাঁড়াবে ১৯।

২০০৬ সালের ২৮ মে শিক্ষা ও সভ্যতার লীলাভুমি নামে পরিচিত কুমিল্লার কোটবাড়ী অঞ্চলে ৫০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এরপর ২০০৭ সালের ২৮ মে সাতটি বিভাগে ৩০০ জন শিার্থী ও ১৫ জন শিক নিয়ে এর শিা কার্যক্রম চালু হয়। বর্তমানে ৫টি অনুষদের অধীনে ১৭ টি বিভাগে ৪৭৫৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। এছাড়া রয়েছে শিক্ষার্থীদের জন্য ৪টি আবাসিক হল ও শিক্ষকদের জন্য ২টি ডরমেটরী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি