বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৈয়দ আশরাফ হলেন জনপ্রশাসন মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৭.২০১৫

1416921434

ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়ার পর সপ্তাহ পেরুতে না পেরুতেই সৈয়দ আশরাফকে এ দায়িত্ব দেওয়া হলো।

এরই মধ্যে গত মঙ্গলবার নতুন ১ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী শপথ নিয়ে শেখ হাসিনার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। এছাড়া আরো দু’জনের পদোন্নতি বা দপ্তর বদল হয়।

সৈয়দ আশরাফকে অব্যাহতি দেওয়ার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন নুরুল ইসলাম বিএসসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি