ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন মেম্বার (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩ টায় উপজেলার কোম্পানিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া কামাল উদ্দিন মেম্বার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজান উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনসহ কামালের বিরুদ্ধে ৩ টি মামলায় ওয়ারেন্ট ছিল। আগামিকাল বুধবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।


















































