ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর এলাকার অফবিট রেস্টুরেন্টের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোঃ টিপু মজুমদার (৩৫) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাত পৌণে ১২ টার দিকে এ দুঘর্টনা ঘটে।
নিহত মোঃ টিপু মজুমদার উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের আবুল খায়ের মজুমদারের ছেলে।
পরিবারের লোকজন জানান, নিহত টিপু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। সে বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে আসেনি। ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে জানান, গাড়িটি যুবকটিকে চাপাঁ দিয়ে দ্রুত চলে যাওয়ায় গাড়িটি আটকানো সম্ভব হয়নি। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।


















































