স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দাউদকান্দিতে অটোরিক্সা চালক-মালিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ । সোমবার (৩ জুলাই) সকালে দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার আসামিদের নাম জানায়নি পুলিশ। দাউদকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, সিএনজি অটোরিক্সা মালিক-চালকরা গতকাল রোববার মহাসড়কে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় তারা পুলিশের উপর হামলা করে এবং যানবাহন ভাংচুর করে। পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে এ মামলাটি দায়ের করে। উল্লেখ্য যে, পুলিশের সাথে মালিক-শ্রমিকদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় প্রায় ১৫ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। উল্লেখ্য যে, আজও মহাসড়কে চলছে সিএনজি চালিত অটোরিক্সা।

















































